১২। বন্দন
১২। বন্দন
যদি কথা বলা যায় সত্যের প্রতি চোখ রাখিয়া
দেখা হইবে নুরের ছবি।
গোপনে গোপনে গাহিতেছে গান সারা জীবন
নিরব নিঃস্তব্ধ সারা পৃথিবী
আর কোন মানুষ নেই
তুমি আর আমি পরম উল্লাসে আত্মহারা
সমস্ত মাখলুকাত মাথা নত করিয়া আসে সমুখে।
মুয়াজ্জিন ফুকারিয়াছে আযান
যোগী যোগ ধেয়ানে বসা বৃক্ষতলে
রমনীরা ফুল তুলিয়া ভরিয়াছে বরন ডালা
আমরা তখনও সত্যের পানে তাকাইয়া আছি।
জল গড়াইয়া পড়িতেছে আখি বাহিয়া
কোথায় পৃথিবী কোথায় সৃষ্টি কোথায় স্রষ্টা,
তাকাইয়া দেখ জলবিন্দুর মাঝে কি লুকাইয়া আছে
সে কত রহস্যময়।
এখন তাহার ইচ্ছায় সৃষ্টি ও ধংসের মাঝামাঝি দাঁড়াইয়া
কাপিতেছেন সয়ং স্রস্টা।
তখনোও আমরা সত্যের পানে অপলক চোখে তাকাইয়া আছি।
Comments
Post a Comment