আদি আহবান
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইয়া পীর আল মদদ
আদি আহবান
সম্মানীত আহেলে বায়াত অনুসারী ভাই ও বোনেরা,আপনাদের প্রতি খোদার রহমত ও করুনা বর্ষিত হউক।সকলের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে,চৌদ্দ শত বৎসর সৌর জগতে রাসুল (সঃ)এর দ্বীনকে অন্ধকারে রাখা হইয়াছে। আল্লাহতে পৌঁছাইবার ৪০ দিনের সিঁড়ির পরিবর্তে ব্যবহার করা হইয়াছে ৩০ দিনের সিঁড়ি। যে সিঁড়ি দিয়া উঠা নামা করিয়া চৌদ্দ শত বৎসরে মুসলমান ৪৩০ আয়াতের কাছে পৌঁছাইতে পারে নাই। তাহারা আহেলে বায়াতের কিস্তির পরিবর্তে কাগজের নৌকায় চড়িয়া অকুল সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করিতেছে। তাহাতে উপেক্ষিত হইতেছে রাসুল (সঃ)এর আহেলে বায়াত ও বিশ্ব মানবতা। আমরা রাসুল (সঃ)এর আহেলে বায়াতের নৌকায় চড়িয়াছি।শরীয়ত তরীকত হাকিকত মারেফাত ও বেলায়াতে উদ্ভাসিত হইয়ছি। গায়ে পরিয়াছি পরম যাত্রার সরল বেশ।মাথায় পাগড়ি,মুখে দয়াময় প্রভূর পবিত্র নাম।অন্তরে পরম জাতের জিকির,নয়নে পাক পাঞ্জাতনের ছবি।পথের শেষ মাথায় হাশরের মাঠ।সবাই আমরা দুনিয়ায় পুলসিরাতের উপরে আছি।চুলের চাহিয়া সুক্ষ পথে হিরার চাহিয়া ধারে কাটিয়া কাটিয়া পড়িতেছি।আমাদের সবারই আত্মহত্যা হইতে আত্ম রক্ষা করিতে হইবে।যেইখান হইতে উদ্ধারের জন্য দুনিয়ায় আসিয়াছি তাহার ফাঁদে পড়িয়া থাকিলে পথের শেষ হইবে না।আত্মার নির্বাণ পাইতে হইলে রাসুল (সঃ)এর আহেলে বায়াতের হাতে হাত দিতে হইবে।কালের ৪০ দিনের সিঁড়ি বাহিয়া উঠিয়া আসিতে হইবে বেলায়াত সালের কিনারায়।শুভ কাল ৪০ দিন,উৎসব কাল ৫ দিন,আনন্দ কাল ৪০ দিন,অন্তিম কাল ৪০ দিন,অন্ধকার কাল ৪০ দিন,ধন্ধকার কাল ৪০ দিন,খোয়াকার কাল ৪০ দিন,নৈরাকার কাল ৪০ দিন,আকার কাল ৪০ দিন ও স্বাকার কাল ৪০ দিন।আদি মানব হযরত আদম (আঃ)এর ৩৫১৪ তম বংশধর ৪৯২০০০ বছর পর নবুয়াত সালের শেষ দিন রাসুল (সঃ)এর জন্ম।তাই তিনি শেষ নবী। শেষ নবী বিদায় হজ্বের ভাষণে ধর্মকে পূর্ণাঙ্গ ঘোষণা করিয়াছেন। যেইখানে অযুদ কুরানের ৯০ হাজার কালামে জাহেরী ৩০ হাজার এলেমের আয়াত সংখ্যা দাঁড়াইয়াছে ৬৬৬৬।যাহার যোগফল ২৪ আর ২৪ এর যোগফল ৬। কালেমা তৈয়াবার অক্ষরের যোগফল ২৪,২৪ এর যোগফল ৬। রাসুল (সঃ)এর জন্ম ও ওফাত তারিখের যোগফল ৬।৬ দিনে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। আমরা আছি সৃষ্টি ও ধ্বংসের মাঝামাঝি।তাই আশা ও আকাংখা আমাদের ঘিরিয়া রাখিয়াছে। ৪০ স্বাকার কাল পহেলা বেলায়াত সাল,১২ ই সেপ্টেম্বর ৫৭০ খৃষ্টাব্দ,২৮ শে ভাদ্র ২৪ বঙ্গাব্দ পূর্ব,১২ ই রবিউল আওয়াল ৫১ হিজরী পূর্ব রোজ সোম বার,সময় সুবহে সাদেক রাসুল (সঃ)এর শুভ জন্ম দিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।রাসুল (সঃ)এর জন্মের ১৪৫ দিন আগে ১৫ ই খোয়াকার কাল পহেলা বেলায়াত সাল,২০শে এপ্রিল ৫৭০ খৃষ্টাব্দ,১৬ ই শাওয়াল ৫২ হিজরী পূর্ব,রোজ বৃহস্পতি বার আবরাহা কর্তৃক কাবা ঘর আক্রমণ হইয়াছিল।বলায়াত সাল তখন হইতে শুরু।প্রথমে হস্তি সাল নামে চলিয়া আসিতেছিল। পহেলা অন্তিম কাল ৬৩ বেলায়াত সাল,৭ই ডিসেম্বর ৬৩১ খৃষ্টাব্দ,২৩শে অগ্রহায়ণ ৩৭ বঙ্গাব্দ,১২ই রবিউল আওয়াল ১৩ হিজরী,রোজ সোম বার সময় সুবহে সাদেক রাসুল (সঃ)এর পরলোক গমণ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।রাসুল (সঃ)এর জন্ম হইতে পরলোক গমণ পর্যন্ত দিনের পরিমাণ ২২৩৬৬ দিন।তখন হইতে বেলায়াত সাল ঘোষণা করা হয়।যাহা মানব জাতীর আদি হিসাব।যে হিসাব হযরত আদম (আঃ)হইতে চলিয়া আসিতেছিল।বেলায়াতের ৬১ বছর ৮৫ দিন তথা ৬৩ হিজরীর পর মাত্র ৫০ বৎসরের ব্যবধানে এজিদের আমলে নবী করিম (সঃ)এর দিন তারিখ ও বেলায়াত সাল মুছিয়া দেওয়া হয়।চালু রাখা হয় খৃষ্টাব্দ ও চন্দ্র বর্ষ।১৪৪০ বৎসর পর্যন্ত বেলায়াত সাল চালু করা সম্ভব হয় নাই।বেলায়াত সাল মুছিয়া দেওয়াতে,কুরানের আয়াত সই না হওয়াতে,কাবার দরজা বন্ধ থাকাতে,নিরাকারে সেজদা হওয়াতে এবং এক জন আহেলে বায়াত নেতাকে মানিয়া না চলাতে ধর্ম আজ ৭৩ ভাগ ৭২ কাতারে আসিয়া দাঁড়াইয়াছে।আমরা ৩০ বৎসর অনুসন্ধান করিয়া ১২ বৎসর অবিরাম চেষ্টা করিয়া রাসুল (সঃ)এর সঠিক জন্ম ও ওফাত তারিখ খুঁজিয়া পাইয়াছি।সেই সাথে উদ্ধার হইয়াছে বেলায়াত সাল।যেইখানে রাসুল (সঃ)এর বেলায়াত জিন্দেগী উদ্ভাসিত।আমরা রাসুল (সঃ)এর বেলায়াত সালক স্বাগতম জানাই।মোবারকবাদ জানাই রাসুল (সঃ)এর বেলায়াত জিন্দেগীকে।যে জিন্দেগীতে সবাই জীবিত।রাসুল (সঃ)এর বেলায়াত সাল গোপনে লুকাইয়া রইবে দিন দুনিয়ায় আর কত কাল।অতএব,আসুন জীবন থাকিতে জীবনে আহেলে বায়াত প্রতিষ্ঠা করি।হে আল্লাহ কবুল করুন।
Comments
Post a Comment