আদি আহবান
বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া পীর আল মদদ আদি আহবান সম্মানীত আহেলে বায়াত অনুসারী ভাই ও বোনেরা,আপনাদের প্রতি খোদার রহমত ও করুনা বর্ষিত হউক।সকলের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে,চৌদ্দ শত বৎসর সৌর জগতে রাসুল (সঃ)এর দ্বীনকে অন্ধকারে রাখা হইয়াছে। আল্লাহতে পৌঁছাইবার ৪০ দিনের সিঁড়ির পরিবর্তে ব্যবহার করা হইয়াছে ৩০ দিনের সিঁড়ি। যে সিঁড়ি দিয়া উঠা নামা করিয়া চৌদ্দ শত বৎসরে মুসলমান ৪৩০ আয়াতের কাছে পৌঁছাইতে পারে নাই। তাহারা আহেলে বায়াতের কিস্তির পরিবর্তে কাগজের নৌকায় চড়িয়া অকুল সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করিতেছে। তাহাতে উপেক্ষিত হইতেছে রাসুল (সঃ)এর আহেলে বায়াত ও বিশ্ব মানবতা। আমরা রাসুল (সঃ)এর আহেলে বায়াতের নৌকায় চড়িয়াছি।শরীয়ত তরীকত হাকিকত মারেফাত ও বেলায়াতে উদ্ভাসিত হইয়ছি। গায়ে পরিয়াছি পরম যাত্রার সরল বেশ।মাথায় পাগড়ি,মুখে দয়াময় প্রভূর পবিত্র নাম।অন্তরে পরম জাতের জিকির,নয়নে পাক পাঞ্জাতনের ছবি।পথের শেষ মাথায় হাশরের মাঠ।সবাই আমরা দুনিয়ায় পুলসিরাতের উপরে আছি।চুলের চাহিয়া সুক্ষ পথে হিরার চাহিয়া ধারে কাটিয়া কাটিয়া পড়িতেছি।আমাদের সবারই আত্মহত্যা হইতে আত্ম রক্ষা করিতে হইবে।যেইখান হইতে উদ্ধারের জন্য...