Posts

আদি আহবান

বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া পীর আল মদদ আদি আহবান সম্মানীত আহেলে বায়াত অনুসারী ভাই ও বোনেরা,আপনাদের প্রতি খোদার রহমত ও করুনা বর্ষিত হউক।সকলের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে,চৌদ্দ শত বৎসর সৌর জগতে রাসুল (সঃ)এর দ্বীনকে অন্ধকারে রাখা হইয়াছে। আল্লাহতে পৌঁছাইবার ৪০ দিনের সিঁড়ির পরিবর্তে ব্যবহার করা হইয়াছে ৩০ দিনের সিঁড়ি। যে সিঁড়ি দিয়া উঠা নামা করিয়া চৌদ্দ শত বৎসরে মুসলমান ৪৩০ আয়াতের কাছে পৌঁছাইতে পারে নাই। তাহারা আহেলে বায়াতের কিস্তির পরিবর্তে কাগজের নৌকায় চড়িয়া অকুল সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করিতেছে। তাহাতে উপেক্ষিত হইতেছে রাসুল (সঃ)এর আহেলে বায়াত ও বিশ্ব মানবতা। আমরা রাসুল (সঃ)এর আহেলে বায়াতের নৌকায় চড়িয়াছি।শরীয়ত তরীকত হাকিকত মারেফাত ও বেলায়াতে উদ্ভাসিত হইয়ছি। গায়ে পরিয়াছি পরম যাত্রার সরল বেশ।মাথায় পাগড়ি,মুখে দয়াময় প্রভূর পবিত্র নাম।অন্তরে পরম জাতের জিকির,নয়নে পাক পাঞ্জাতনের ছবি।পথের শেষ মাথায় হাশরের মাঠ।সবাই আমরা দুনিয়ায় পুলসিরাতের উপরে আছি।চুলের চাহিয়া সুক্ষ পথে হিরার চাহিয়া ধারে কাটিয়া কাটিয়া পড়িতেছি।আমাদের সবারই আত্মহত্যা হইতে আত্ম রক্ষা করিতে হইবে।যেইখান হইতে উদ্ধারের জন্য...

ইয়াপীর আলমদদ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াপীর আলমদদ আহলে বাইত পরমবাদ, ৩৬০ আউলিয়া জিন্দাবাদ, জয় বিশ্ব মানবতাবাদ বেলায়েতে ঈমাম মেহদী(আঃ) তরিকা উম্মতে মুহাম্মদীর মুক্তির সনদ বানী বাহক গোলাম মেহুদী হাসান

বানী বাহকের কথা

  বানী বাহকের কথা আজ সারা পৃথিবী ব্যাপি যুদ্ধ বিগ্রহ চলিতেছে , বিঘ্নিত হইতেছে বিশ্ব শান্তি । মানুষ প্রহর গুনিতেছে আসহায়ভাবে । মুক্তির পথ খুজিতেছে সবাই । রাসুল (সঃ) এর আহলে বাইতের সিড়ি বাহিয়া নামিয়া আসিয়াছে বেলায়েতে ঈমাম মেহদী তরিকা । তাই এই প্রয়াস , বেলায়েতে ঈমাম মেহদী তরিকা কায়েম করিতে হইবে । বেলায়েতে ঈমাম মেহদী তরিকা মানুষের হাতে তুলিয়া দিয়া আমি আমার করতব্য পালন করিয়াছি । ইহা সারা পৃথিবীতে প্রচার ও প্রসার করার দায়িত্ব মানুষের । যাহারা জলিতেছে অসান্তির আগুনে , আর চোখের জল ফেলিতেছে নিরবে । প্রার্থনা করিতেছি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হউক । গোলাম মেহদী হাসান ১৪০০ হিজরির শেষ মুহূর্ত

সূচিপত্র (পূর্ণ আঠরো আধ্যায়)

পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে বিশ্ব শান্তির কামনায়, মহা পবিত্র মানবতাবাদ পাঠ করিতেছি... ১। আত্ম সমর্পণ ২। মর্ম বাণী ৩। রক্তের ডাক ৪। আকিঞ্চন ৫। সন্ধান ৬। বন্ধু ৭। আত্ম দর্শন ৮। ইশারা ৯। মঞ্জিল ১০। আরাধনা ১১। নবযোগ ১২। বন্দন ১৩। তপস্যা ১৪। আশীর্বাদ ১৫। বরণ ১৬। আরশ ১৭। দরদী ১৮। ইমানদারের প্রার্থনা ১৯। অনন্ত জিজ্ঞাসা ২০। কালের কন্ঠ ২১। অনাবিল আকাঙ্ক্ষা ২২। মহা বিদ্রোহ ২৩। বিনয় বাসনা ২৪। পরম মুসাফির ২৫। আকুল আবেদন ২৬। বিনীত প্রার্থনা ২৭। রমজান মাসের চন্দ্র ও সূর্য গ্রহণ ২৮। আদি আহ্বান ২৯। বেলায়েত বর্ষপঞ্জী