১৫। বরণ
১৫। বরনঃ
এই পৃথিবীতে সব কিছুই ঐশ্যরিক ভাবে সৃষ্টি
ঈশ্বরের পৃথিবী ভোগ করিবার অধিকার সকলের সমান।
ধর্ম বর্ণ গোত্র বলিয়া যাহারা বিবেচনা করে
তাহারা অজ্ঞান।
অজ্ঞানেরা ধংসের পথযাত্রি
যিনি স্রস্টাতে আত্ন বিসরজন করিয়াছে
ঐ রুপে মন মজাইয়া সব কিছু ভুলিয়া
তিনি স্রস্টাতে মিশিয়া আছে।
তোমাতে আমাতে ভিন্ন ভিন্ন কিছু দেখেন না
তাই তার সব দিকে ভক্তি দিতে বাধা নাই।
অসংখ পূরব পশ্চিম উত্তর দক্ষিনের মাঝে বিরাজিত প্রভু
উরদ্ধেও নহেন। নিম্নেও নহেন।
ডানেও নহেন বামেও নহেন,
সমুখেও নহেন পিছনেও নহেন।
তিনি যেখানে আছেন সেখানে সবকিছুই আছে।
আমরা পৃথিবীতে আছি।
পৃথিবীটা কোথায় আছে চিন্তা করিলেই সুফল মিলিবে।
তখন স্রস্টা তোমা হইতে আর বেশি দূরে থাকিবেনা।
Comments
Post a Comment