১৮। ঈমানদারের প্রার্থনা

১৮. ঈমান্দারের প্রার্থনা
হে পরম করুনাময় ও দয়ালু আল্লাহ
সৃষ্টি আজ সেবক চায়।
মানুষ চায় শান্তি
মানবতা চায় তার বিকাশ।
আর শান্তি চায় তাহার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা
আহাদে আহাম্মাদি উম্মতে মুহাম্মাদী তরিকায়
 ঈমাম মেহুদী আমরা সবাই মানবতা বাদী।
মানবতা প্রতিষ্ঠাই আমাদের সাধনা।
আমাদের কাছে প্রতিটি মানুষের মান সমান
যাহা সত্য, যাহা ন্যায়, যাহা সুন্দর ও যাহা শান্তিময় তাহাই আমাদের কাম্য।
আসত্য আন্যায় আসুন্দর ও আশান্তির বিরুদ্ধে আমাদের বিদ্রোহ।
সৃষ্টি কর্তার প্রসংশা করা
পিতা মাতার সেবা করা
মানবতা রক্ষা করিয়া চলা
এবং সদা সর্বদা কাজ করাই আমাদের ধর্ম।
প্রতিটি মানুষের সাথে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, স্নেহ, সাহায্য, সহযোগীতা সংযম ও সমতা
রক্ষা করিয়া চলাই আমাদের কর্তব্য।
প্রিথিবী একটি অখন্ড স্বত্বা
মানুষ তাহার সমান স্বত্বাধীকারি, স্বাধীন ও শান্তিপ্রিয়।
আমরা ও শান্তি চাই।
সমগ্র জগতে প্রতিষ্টা করতে চাই।
অলসতা বিলাসিতা ব্যক্তি সার্থ ও অজ্ঞানতা বিবর্জিত
শোষন অনাচার ও অবিচার মুক্ত, শ্রেনীহীন, আদর্শ বান, প্রগতিশীল, ও শক্তিশালি মানব জাতি,
জাতিয়তাবাদ, মানবতা, মানবাধীকার ও সৃষ্টি
সেবাই আমাদের আদর্শ।
আমরা সবাই অহিংস শান্তিকামী
বিশ্ব স্রষ্টার প্রতিনিধি আদম সন্তান।
শোষিত বঞ্চিত নি:স্ব নিপিরীত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় দুনিয়ার প্রতিটি শান্তিকামী মানুষের সাহায্য অসহযোগীতা সুবিচার ও স্বীবীকৃতি কামনা করি।
 আল্লাহ তুমি সহায়
আল্লাহ তুমি সহায়
আল্লাহ তুমি সহায়।।















Comments

Popular posts from this blog

সূচিপত্র (পূর্ণ আঠরো আধ্যায়)

আদি আহবান

ইয়াপীর আলমদদ