১৩। তপস্যা
১৩। তপস্যা
সুখ লুকায় ব্যথার আড়ালে,
আমরা সুখ চাহি কিন্তু ব্যাথা চাহি না।
তাই ব্যাথা আপনা আপনি আমাদের কাছে আসে
আমরা আশ্রয় দিতে চাই না।
সে দাড়ে দাঁড়াইয়া থাকে।।
সুখের প্রত্যাশায় আমরা মুখ ফিরাইয়া বসিয়া থাকি।
টের পাইয়া সুখ ছুটিতে থাকে সমুখপানে।
পিছনে পড়িয়া যায় দুর্বলেরা ,
যাহারা স্বজাতি দ্বারা শোষিত।
সবলেরা মানুষের কাঁধে ভর করিয়া উপরে উঠিয়া যায়।
তাহাদের পিছন ফিরিয়া তাকাইবার সময় নাই।
উহারা আস্তা কুড়ে নিক্ষিপ্ত হইবে মানুষের বিচারে।
যেইদিন বিচার হইবে সেইখানে সমান চোখে
তোমরা তোমাদের পংখিলতা দূর কর।
স্রষ্টার প্রতি শ্রদ্ধাশীল হও।
এবং মানুষকে ভালোবাসো।
ভাবিয়া দেখ কিসে মানব জনম।
যাহা তুমি লাভ করিয়াছ অনেক সাধনায়
একদিন ফিরিয়া যাইতে হইবে বিচার দেশে।
বিচার করিয়া চলাই মানব ধর্ম।
Comments
Post a Comment