৬। বন্ধন
বন্ধনঃ
আমি তোমায় চিনিয়াছি অতি গোপনে।
যে গোপনীয়তা ঠাই পেয়েছে প্রকাশ্য ঐ দিগন্ত
রেখায়।
প্রয়োজন নেই ছলনা করার এই
পৃথিবির সাথে।
গান গেনে যাও আপন মনের গান। ভালোবাস আপনারে।
কথা বল আপনার সাথে।
যদি ডাক শুনে কেউ না আসে ব্যাথা কিসের?
যাত্রা যখন শুরু হয়েছে পথের শেষ হওয়ার কথা।
আবার যেদিন নতুন করে তোমার সাথে দেখা হবে
সেদিন আমি আনন্দে গান গাইব।
তুমি
কিন্তু ভুলে যেওনা। মনে রেখ আমি যে তোমার।
আমার সকল সপ্ন সাধনা সে তো তোমারি মুখে হাসি
ফুটাবার জন্য।
তুমি জল ভরা আখি নিয়ে অমন করে আমার পানে চেয়ে
থেক না।
এ মন ব্যপি বিশ্বময়। তুমি হাসলে বড় ভালো
লাগে।
তাই আমি অমন করে তোমার পূজার নমস্কার দান
করি,
তুমি
তোমাতে লুকিয়ে থাক। আমি গান গাইতে গাইতে দূরে চলে যাই।
কিন্তু আমি যে আমার পথ হারিয়ে ফেলেছি।
তূমি
আর একবার আমার পানে ফিরে চাও।
তোমার নয়ন পথে হারিয়ে যাওয়া পৃথিবীটা পুনরায়
ভালকরে দেখে নেই।
Comments
Post a Comment