৯। মঞ্জিল
মঞ্জিল
--------------
আমরা সবাই সত্যের অনুরাগী।
যুগে যুগে সত্যের গান গাই।
অন্ধকার গৃহকোনে পরে থাকা মানুষগুলিকে,
টেনে বের করে নিয়ে আসি খোলা আকাশের নীচে। হাতে তুলে দেই আলোকের মশাল।
ওরা বিদ্রোহ করে অন্যায়ের বিরুদ্ধে।
পূর্ব দিগন্ত বেয়ে উদয় হয় নতুন সূর্য।
ওদের আবার জাগাতে হবে গান গেয়ে ।
অভিশাপের বোঝা বড় ভারি হয়ে গেছে।
নতজানু হয়ে গেছে জাতী।
মানুষ কাদছে ক্ষুধার তারনায়।
নব যৌবনার যৌবন আজ বেড়িয়ে পরেছে,
শৃগাল কুকুরের সমুখে।
অজ্ঞানতাই অশান্তির মূল কারণ,
ভেঙ্গে দাও মানুষের চির অজ্ঞানতা।
দুয়ার খুলে দাও মহা সত্যের,
চারিদিকে বেজে উঠুক বিষের বাঁশী।
পৃথিবীর সকল মানুষ আজ শান্তি চায়।
বিশ্ব স্রষ্টার কাছে মানুষের শান্তি কামনা করিতেছি।
Comments
Post a Comment