১৬। আরশ



১৬। আরশ

সৃষ্টি আজ ধংসের মাঝা মাঝি বিরাজিত সেই রহস্য।
সত্যের প্রতি রহিয়াছে যাহার আশীর্বাদ।
যাহারা ধংসের পথযাত্রী
স্রস্টা মুখ ফিরাইয়া লইয়াছে বিপথগামীদের দিক হইতে।
আর যাহারা হাত তুলিয়াছে বিধতার কাছে
তাহাদের প্রতি ভালবাসায় টিকিয়া আছে এই পৃথিবী
স্বার্থ পরেরা পৃথিবীটাকে লুটিয়া পুটিয়া উদর পুরিতেছে।
অসান্তির আগুন দাউ দাউ করিয়া জলিতেছে চারিদিকে।
শান্তি কাঁপিয়া কাঁপিয়া সরিয়া যাইতেছে বহু দূরে।
সাধুজনেরা চোখের জল ফেলিতেছে ব্যাথায়।
হালের বাধন ছিরিয়া যাইতে চায়।
যদি সারা না দেয় মানব কল্যানে।
ঝরিয়া যাইবে বাগানের ফুল গুলি।
উড়িয়া যাইবে কলো কোকিল।
ফুরাইয়া যাইবে হাসি গান।
স্রষ্টাকে চিন্তা করিয়া দেখ তিনি কিভাবে বিরাজিত।

















Comments

Popular posts from this blog

সূচিপত্র (পূর্ণ আঠরো আধ্যায়)

আদি আহবান

ইয়াপীর আলমদদ